Official Twitter Page of West Bengal Police. Dial 100/1093 for Emergency. West Bengal Police Control Room 033-2214-5486, 2479-4035/4036/4044.

West Bengal, India
মিশন ‘মাদক’ ২৩ নভেম্বর, ২০২৪। গোপন সূত্রে খবর মেলে, মালদার বৈষ্ণবনগর থানার আশ্রমপাড়ায় সকাল ১১টা নাগাদ ঝাড়খণ্ড থেকে একটি স্করপিও গাড়ি আসার কথা। সূত্রের খবরের ভিত্তিতে নির্দিষ্ট স্থানে আগে থেকেই প্রস্তুত ছিল ওই থানার পুলিশ। কিছুক্ষণ অপেক্ষার পর নির্ধারিত সময়েই এসে পৌঁছয় গাড়িটি। তল্লাশি চালিয়ে গাড়ি থেকে ৭৫৮ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থল থেকেই গ্রেফতার করা হয় তিন অভিযুক্ত জাদু মণ্ডল, মোঃ আলাউদ্দিন শেখ এবং মোঃ শাহবাজ আনসারিকে। ব্রাউন সুগার বহন করার কোনও বৈধ লাইসেন্স বা কাগজপত্র দেখাতে পারেনি অভিযুক্তেরা। এই ঘটনার ভিত্তিতে বৈষ্ণবনগর থানায় নির্দিষ্ট ধারায় মামলা দায়ের হয়। মামলার তদন্তভার পান ওই থানার অফিসার সাব-ইনস্পেক্টর তুপগে লেপচা, যিনি যথাযথ তদন্তের পর নির্ধারিত সময়ে মামলার চার্জশীট দাখিল করেন। সম্প্রতি মামলার রায় ঘোষণা করেছেন মহামান্য আদালত। তিন অভিযুক্তকেই ১০ বছরের কারাদণ্ডের পাশাপাশি ১ লক্ষ টাকা করে জরিমানা প্রদানের নির্দেশ দিয়েছেন আদালত। @malda_police
1
791
মাদকবিরোধী অভিযানে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স আবার সফল মালদা জেলার কালিয়াচক, সেখানেই মধুঘাট নামক এক জায়গায় অপেক্ষা করছিল পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্সের একটা টিম। গোপনে মাদক পাচারের খবর পায় পুলিশ। সামনে থেকে ধেয়ে আসা সন্দেহজনক গাড়িটিকে আটকায় ফোর্স। তল্লাশি চালিয়ে গাড়ি থেকে উদ্ধার হয় প্রায় ২.৬৮৮ কেজি মরফিন। এই ঘটনায় ধৃত চার অভিযুক্ত হাসিবুর শেখ, মোঃ মাসুদ রহমান, মোঃ নবিউল হক এবং সাহিবার আলির বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে নির্দিষ্ট ধারায়। নেশামুক্ত ভারত গড়ার সংকল্পে পশ্চিমবঙ্গ পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।
1
7
17
8,399
West Bengal Police retweeted
In a major breakthrough in our ongoing crackdown against narcotics syndicates, a vigilant team from the Special Task Force (STF), @WBPolice intercepted a vehicle on NH-12 near Madhughat, Kaliachak, Malda district, recovering approximately 2.688 kg of contraband Morphine and arresting four key operatives of an inter-state drug network. A specific case has been initiated to thoroughly dismantle the entire racket from its roots. ​I appreciate the Officers and Personnel of West Bengal Police and the STF for their swift, coordinated action and unwavering dedication to duty. Let me remind the drug smugglers, racketeers and syndicate operators, they will be dealt with iron fist, as our Government maintains an uncompromising Zero Tolerance Policy against drug peddling to safeguard the future of our Youth and strengthen our collective resolve under the #NashaMuktBharatAbhiyan.
381
494
2,268
71,715
No stuntbaazi on roads!
4
22
182
16,355
West Bengal Police retweeted
"दशकों तक हिंसा और खून-खराबे से पीड़ित रहे जिले अब विकास की मुख्यधारा का हिस्सा बन रहे हैं!" पीएम मोदी ने बताया कि नक्सलवाद से मुक्त हुए इन इलाकों में अब तेजी से सड़कों का विस्तार हो रहा है, मोबाइल नेटवर्क पहुंच रहा है और शिक्षा-स्वास्थ्य की सुविधाएं बढ़ रही हैं। #EktaDiwas
4
46
46
5,624
West Bengal Police retweeted
डीएसपी अमृता पंकरा के नेतृत्व में छत्तीसगढ़ पुलिस की डीआरजी महिला बस्तर फाइटर्स की टुकड़ी बस्तर में नक्सल विरोधी अभियानों और सामुदायिक संपर्क में अहम भूमिका निभा रही है। 'जय माता दी' के उद्घोष के साथ यह टुकड़ी एकता नगर के परेड ग्राउंड में आयोजित #EktaDiwas समारोह में शामिल हुई।
1
62
56
1,435
West Bengal Police retweeted
असिस्टेंट कमांडेंट प्रतिष्ठा राय के नेतृत्व में @crpfindia की टुकड़ी ने आंतरिक सुरक्षा में बल की भूमिका को प्रदर्शित किया। सीआरपीएफ ने 1,387 नक्सलियों को मार गिराया, 29,233 को गिरफ्तार किया, 15,766 ने आत्मसमर्पण किया। इस दौरान बल के 781 जवानों ने सर्वोच्च बलिदान दिया। #EktaDiwas
66
72
2,286
West Bengal Police retweeted
डीएसपी ओम प्रकाश सिंह के नेतृत्व में छत्तीसगढ़ एसटीएफ के 2,000 जवानों ने ऑपरेशन ब्लैक फॉरेस्ट सहित नक्सल विरोधी अभियानों में अहम भूमिका निभाई। इन अभियानों में 597 नक्सली मारे गए, 870 ने आत्मसमर्पण किया। 47 जवानों ने सर्वोच्च बलिदान दिया, 175 घायल हुए। #EktaDiwas @DDNewsHindi
55
59
1,878
West Bengal Police retweeted
On the auspicious occasion of National Unity Day (Rashtriya Ekta Diwas), I bow down in deep reverence to pay my humble tributes to the Iron Man of India, Bharat Ratna Sardar Vallabhbhai Patel Ji, on his 151st Birth Anniversary. ​India’s first Deputy Prime Minister and Home Minister, Sardar Patel was an epitome of courage, statesmanship and unwavering patriotism. His iron will, visionary leadership and monumental efforts unified over 560 princely states, laying the foundation of a sovereign, united and strong Republic. ​As we commemorate this day, let us dedicate ourselves to the sacred ideal of ‘Ek Bharat, Shreshtha Bharat’ and reaffirm our commitment to preserving the unity, integrity and sovereignty of our great nation. ​Warm wishes to everyone on National Unity Day 🇮🇳
252
223
1,019
17,097
West Bengal Police retweeted
Tomorrow, 31 October — India celebrates Rashtriya Ekta Diwas, the 151st birth anniversary of #SardarPatel, the Iron Man who unified 560+ princely states into one nation. Watch the grand National Unity Parade live from Ekta Nagar, Gujarat. National Unity Day 🇮🇳 #EktaDiwas
50
36
2,232
নৃশংস হত্যা: যাবজ্জীবন কারাদণ্ড অভিযুক্তের রাত তখন প্রায় ১১টা। মজারুল শেখ এবং তাঁর স্ত্রী নিজেদের ঘরে ঘুমিয়ে ছিলেন। সেই সুযোগে ঘরে ঢুকে পড়ে ভাইপো ইউনুস শেখ। জমি নিয়ে বিবাদকে কেন্দ্র করে ঘুমন্ত কাকার গলায় এলোপাথাড়ি হাঁসুয়ার কোপ চালাতে থাকে সে। পাশে শুয়ে থাকা স্ত্রী চোখ খুলতেই দেখতে পান স্বামীর রক্তাক্ত দেহ। তিনি ভয়ে চিৎকার করে উঠতেই আশপাশের লোকজন ছুটে আসেন। কিন্তু ততক্ষণে ঘর ছেড়ে চম্পট দিয়েছে ইউনুস। আহত মজারুল শেখকে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে সেখানেই চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ২০২৩ সালের ১১ অক্টোবর রাতের সেই নৃশংস ঘটনায় মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মৃত মজারুল শেখের মেয়ে সালমা খাতুন। মামলার প্রথম তদন্তকারী অফিসার সাব-ইন্সপেক্টর ভবতারণ পাল তদন্তে নেমে অভিযুক্ত ইউনুস শেখকে গ্রেফতার করেন। পরবর্তীতে এই মামলার দ্বিতীয় তদন্তকারী অফিসার সাব-ইন্সপেক্টর বলরাম মণ্ডল অভিযুক্তের বিরুদ্ধে সমস্ত তথ্যপ্রমাণ সংগ্রহ করে মামলার চার্জশীট দাখিল করেন। সম্প্রতি এই মামলার রায়ে মহামান্য আদালত অভিযুক্ত ইউনুস শেখকে দোষী সাব্যস্ত করে ২০,০০০ টাকা জরিমানাসহ যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন। @SPMurshidabad
1
14
34
25,330
নাবালিকাকে ধর্ষণ: অভিযুক্তের ২০ বছরের সশ্রম কারাদণ্ড ১১ নভেম্বর, ২০২৩। মালদা জেলার গাজোল থানার অন্তর্গত বলরামপুর গ্রামের ঘটনা। অভিযুক্ত মুকুল কীর্তনীয়ার স্ত্রী ও মেয়ে তখন বাড়ির পাশের পুকুরে স্নান করতে গিয়েছে। বাড়ি তখন একেবারেই ফাঁকা। সেই সময় বাড়ির পাশের রাস্তা দিয়ে যাচ্ছিল ওই গ্রামেরই বাসিন্দা এক নাবালিকা। ফাঁকা বাড়িতে বসে রাস্তার দিকে তাকিয়ে থাকা অভিযুক্তের কুনজর গিয়ে পড়ে পথচলতি ওই মেয়েটির উপর। সুযোগ বুঝে তার উপর ঝাঁপিয়ে পড়ে অভিযুক্ত। মেয়েটি কিছু বুঝে ওঠার আগেই তাকে জোর করে ধর্ষণ করে সে। নাবালিকার মায়ের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে গাজোল থানার পুলিশ। সাব-ইনস্পেক্টর ঋত্বিক সরকারের নেতৃত্বে চলে নিরবচ্ছিন্ন তদন্ত। শীঘ্রই গ্রেফতার হয় অভিযুক্ত। জমা পড়ে চার্জশীট। সম্প্রতি এই মামলার রায় ঘোষণা করেছেন মহামান্য আদালত। বিচারে অভিযুক্তকে ২০ বছরের সশ্রম কারাদণ্ডের পাশাপাশি জরিমানাস্বরূপ ২ লক্ষ টাকা ধার্য করেছেন আদালত। @malda_police
1
11
15
4,009
Mission ‘মাদক’ সময়টা ছিল ৪ সেপ্টেম্বর, ২০২৩। খবর ছিল — দুটো চারচাকা গাড়িতে করে গাঁজা পাচার হচ্ছে। দিনদুয়েক আগে গোপন সূত্রে পাওয়া এই খবরের ভিত্তিতে জাল পাতে আসানসোল (উত্তর) থানার পুলিশ। গাড়ি দু'টোকে আটকাতে হবে। তখন প্রায় সন্ধ্যে হয়ে এসেছে। এখনই গাড়ি দুটোর আসার কথা। পুলিশের টিম তখন নির্ধারিত জায়গায় দাঁড়িয়ে। গাড়ি এলও, আটকানোও হল। শুরু হল চিরুনি তল্লাশি। অবশেষে ধৃতদের কাছ থেকে উদ্ধার হল ১৯৩ কেজিরও বেশি গাঁজা। কোনও বৈধ কাগজপত্র দেখাতে পারল না গাড়িতে থাকা তিন অভিযুক্ত রুবি পাত্র ওরফে সুস্মিতা প্রধান, বুলু মহন্ত এবং কৃত্তিবাস পাত্র। সুতরাং, তাদের তৎক্ষনাৎ গ্রেফতার করল পুলিশ। অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের হল আসানসোল (উত্তর) থানায়। মামলার প্রথম তদন্তকারী অফিসার সাব-ইন্সপেক্টর সুভাষ বন্দ্যোপাধ্যায় এবং দ্বিতীয় তদন্তকারী অফিসার সাব-ইন্সপেক্টর শ্যামল চ্যাটার্জী যথাসময়ে পূর্ণাঙ্গ তদন্ত শেষে মামলার চার্জশীট দাখিল করেন। সম্প্রতি মামলার রায় বেরিয়েছে। মহামান্য আদালত অভিযুক্ত রুবি পাত্রকে ১০ বছরের কারাদণ্ডসহ তার জন্য ১ লক্ষ টাকা জরিমানা ধার্য করেছেন। বাকি দু'জনের জন্য বরাদ্দ হয়েছে ১ লক্ষ টাকা করে ক্ষতিপূরণসহ ১২ বছরের দীর্ঘ কারাদণ্ড। @Cpadpc
3
13
21
13,729
শহীদ স্মৃতি দিবস অনুষ্ঠান লাইভ, আগামীকাল সকালে প্রতি বছর, ২১ অক্টোবর সারা দেশ জুড়ে পালিত হয় পুলিশ শহীদ স্মৃতি দিবস। ১৯৫৯ সালে এই দিনে চিনা সৈন্যবাহিনীর আক্রমণে শহিদ হয়েছিলেন ১০ জন ভারতীয় পুলিশকর্মী। তাঁদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে ১৯৬০ সালে সরকারিভাবে এই স্মরণ দিবস পালিত হয়। ২০১২ সাল থেকে জাতীয় স্তরে শুরু হয় এই দিনটির উদযাপন। ১৯৫৯ সালের ২১ অক্টোবর উত্তর-পূর্ব লাদাখের উষ্ণ প্রস্রবণ অঞ্চলে হারিয়ে যাওয়া একটি তল্লাশি-দলের খোঁজে অভিযান চালাচ্ছিল শ্রী করম সিং-এর নেতৃত্বে এক পুলিশবাহিনী। তখনই চিনা সৈন্যদল তাঁদের আক্রমণ করে। ১০ জন পুলিশকর্মী শহিদ হন, ৭ জনকে বন্দি করে নিয়ে যায় চিনা সৈন্যরা। বাকিরা পালিয়ে যেতে সক্ষম হয়েছিলেন। ৩ সপ্তাহ পরে চিন ওই ১০ জন শহিদ পুলিশকর্মীর মরদেহ ফিরিয়ে দেয়। পরের বছর, ১৯৬০ সালের জানুয়ারিতে, ২১ অক্টোবর তারিখটিকে পুলিশ শহীদ স্মৃতি দিবস বলে ঘোষণা করা হয়। লাদাখে শহিদ হওয়া পুলিশকর্মী এবং কর্তব্যরত অবস্থায় নিহত সকল পুলিশকর্মীকে শ্রদ্ধা জানাতে উৎসর্গ করা হয় এই দিনটি। সিদ্ধান্ত নেওয়া হয়, লাদাখে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হবে। ২০১২ সাল থেকে এই দিনটি সারা দেশ জুড়ে পুলিশ শহীদ স্মৃতি দিবস হিসাবে পালিত হয়ে আসছে। সারা ভারতের পুলিশ ইউনিটগুলি এ দিন জাতি এবং সমাজের নিরাপত্তা সুনিশ্চিত করতে গিয়ে জীবন উৎসর্গ করা সমস্ত শহিদ পুলিশকর্মীর প্রতি শ্রদ্ধা নিবেদন করে। কাল, ২১ অক্টোবর সকালে ভবানী ভবন সংলগ্ন প্যারেড গ্রাউন্ডে শহীদ স্মরণ অনুষ্ঠান আয়োজিত হবে পশ্চিমবঙ্গ পুলিশের তরফে। অনুষ্ঠানটি আমাদের ফেসবুক পেজে সরাসরি দেখা যাবে কাল সকাল ৭ টা ৪৭ মিনিট থেকে। অনুরোধ, সম্ভব হলে সঙ্গে থাকবেন।
2
10
29
9,913
শুভ মহাষ্টমী
7
20
333
12,297
শুভ মহাষষ্ঠী
6
24
214
10,330